জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা শিল্পকলা একাডেমী

 

 


খন্দকার ফারহানা রহমান
কালচারাল অফিসার


পোষ্টাল ঠিকানা
জেলা শিল্পকলা একাডেমী
মোক্তারপাড়া, নেত্রকোণা।

ফোন
:
মোবাইল
: 01715561939
ফ্যাক্স
: নেই
ই-মেইল : নেই

জেলা শিল্পকলা একাডেমী

 

কার্যক্রম
| নাগরিক সেবা
| শাখা অফিসের তালিকা

অফিসের কার্যক্রম

  • জাতীয় সংস্কৃতির উন্নতি ও বিকাশ সাধনের লক্ষ্যে আঞ্চলিক সাংস্কৃতিক কার্যক্রমে যথাঃ
চারুকলা,সংগীত, নৃত্য, নাটক ইত্যাদিতে উৎসাহ দান।
  • স্থানীয় সুকুমার শিল্পের প্রতিষ্ঠানসমূহকে সর্বপ্রকার সাহায্য ও সঠিক নির্দেশ দান।
  • স্থানীয় সুকুমার শিল্পের প্রতিষ্ঠানসমূহকে সর্বপ্রকার সাহায্য ও সঠিক নির্দেশ দান।
  • আঞ্চলিক ভিত্তিতে জনসাধারণের মধ্যে যথাযথ সাংস্কৃতিক মানসিকতা ও সৌন্দর্যবোধের চর্চা, সম্প্রসারণ এবং শিল্পচর্চার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি।
  • সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, সেমিনার, চারুকলা প্রদর্শনী, নাট্যানুষ্ঠান, আর্ট গ্যালারী, গ্রন্থাগার, ড্রইংক্লাস, ইত্যাদির ব্যবস্থা গ্রহণে শিল্পী এবং শিল্পানুরাগীদের সুযোগ ও সহায়তা দান।
  • বাংলাদেশের আঞ্চলিক ঐতিহ্যবাহী সুকুমার শিল্প, বিশেষতঃ লোক-শিল্প, লোকগাথা, লোকগীতি ইত্যাদির সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও প্রকাশনার ব্যবস্থা করা।
  • চারু ও কারুকলা, নৃত্য, সংগীত ও নাটকের বিভিন্ন শাখার প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ ইত্যাদির মাধ্যমে প্রতিভাবানদের উৎসাহ দান।
  • জেলা পর্যায়ে শিল্পীদের প্রতিভা বিকাশের পথকে আরও সুগম করার লক্ষ্যে জেলা শিল্পকল একাডেমী এর প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় নিয়মিত ও পদ্ধতিগত ভাবে ৪(চার) বৎসর মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। প্রশিক্ষণের বিষয় সমূহ হলো- সংগীত, চারুকলা, নৃত্য, নাটক, তবলা ও গীটার। বয়স সীমা- ১০ (দশ) বছর হতে তদূর্ধ।

  • দুঃস্থ ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স করানো হয়।
  • সরকারী দিক নির্দেশনা অনুযায়ী সকল প্রকার জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদ্যাপন করা হয়।
  • এছাড়াও বাংলা নববর্ষ উদযাপন, রবীন্দ্র-নজরুল জন্ম-মৃত্যু বার্ষিকী উদ্যাপন, নবান্ন উৎসব, বর্ষবরণ, বার্ষিক অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।
  • ক্ষেত্র বিশেষে শিল্পীদের বিভিন্ন কর্মশালায় প্রেরণ করা হয়।
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক প্রকাশিত বুলেটিন এ জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত অনুষ্ঠানমালার ছবি, প্রতিবেদনসহ বিশিষ্ট শিল্পীদের জীবন বৃত্তান্ত ও পাঁচজন নবীণ শিল্পীর নামের তালিকা ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে থাকে।
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় শিল্পী প্রেরণ করা হয়।
  • সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।


উপরে

নাগরিক সেবা

  • শিশুদের সংগীত প্রশিক্ষণ,
  • শিশুদের চারুকলা প্রশিক্ষণ,
  • শিশুদের নৃত্য প্রশিক্ষণ,
  • শিশুদের নাটক প্রশিক্ষণ,
  • শিশুদের তবলা প্রশিক্ষণ,
  • শিশুদের গীটার প্রশিক্ষণ,

উপরে

শাখা অফিসের তালিকা

কোন শাখা অফিস নেই।

উপরে