জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা পরিষদ

 

 

 



মোঃ মতিউর রহমান খান

প্রশাসক, জেলা পরিষদ

মোবাইল- ০১৭১১৪৭৯৭৪৭


 

 

 

 

 

 

 





আবুল বায়েছ মিয়া

(উপ-সচিব)

প্রধান নির্বাহী কর্মকর্তা

টেলিফোন- ০৯৫১৬১৭২০

মোবাইল- ০১৭


জেলা পরিষদ ভবন

 

কার্যক্রম | নাগরিক সেবা | শাখা অফিসের তালিকা

অফিসের কার্যক্রম

  • রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ডাকবাংলো উন্নয়ন/সংস্কার/মেরামত করা;
  • দারিদ্র নিরসন ও নারী উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন;
  • প্রশিক্ষণ কার্যক্রম;
  • ক্রীড়া/সাংস্কৃতিক/জাতীয় কর্মসূচী ও ধর্মীয়/সামাজিক কল্যাণমূলক খাতে অনুদান প্রদান;
  • গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান;
  • বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন;
  • ইউনিয়ন পরিষদ ভবনে পাঠাগার স্থাপন;
  • বিভিন্ন জাতীয় অনুষ্ঠান উদযাপন;
  • ত্রাণ তহবিলে অনুদান প্রদান;
  • মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা;
  • পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা;
  • খেয়াঘাট ও পুকুর সংস্কার ও ইজারা প্রদান;
  • প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসাধারণকে সহযোগিতা প্রদান;
  • সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।

সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা (সম্পুর্ণ)


উপরে

নাগরিক সেবা

  • স্থানীয় পর্যায় হতে উন্নয়ন প্রকল্পের আবেদন প্রাপ্তির পর সরেজমিনে প্রস্তাবিত প্রকল্প স্থান সমূহ পরিদর্শন পূর্বক স্থানীয় জনগণের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প নিরুপন করে প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়। জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগ হতে প্রাপ্ত এডিপি বরাদ্দ ও নিজস্ব তহবিলের বাজেট অনুমোদিত বরাদ্দ হতে প্রকল্প সমূহের বিপরীতে অর্থ পুনর্বন্টনের পর স্থানীয় সরকার বিভাগে অনুমোদনের জন্য প্রতি অর্থবছরে প্রেরণ করা হয়। মন্ত্রণালয় হতে অনুমোদন প্রাপ্তির পর পিআইসি ও টেন্ডার পদ্ধতিতে প্রকল্প সমূহ বাস্তবায়ন করা হয়।
  • মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের পর বিজ্ঞপ্তি প্রচার, দরপত্রে অংশগ্রহন ও কার্যাদেশ প্রদান প্রক্রিয়ায় ৪৫ দিন সময় এবং কাজের ধরন ও পরিধি বিবেচনায় কাজ সম্পাদনের সময়সীমা ৩০দিন হতে সাধারনত ২৭০ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়।
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সমাজ সেবক, মসজিদের ইমাম এবং প্রতিষ্ঠানের অন্যান্য সদস্য সমন্বয়ে গঠিত ৫-৭ সদস্যের কমিটি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশের ভিত্তিতে গঠন করে প্রকল্প কমিটির মাধ্যমে ৩০ দিনের মধ্যে পিআইসির কাজ সম্পাদন করা হয়।
  • বাজেট অনুমোদনের পর প্রতিবছর ডিসেম্বর মাসের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে মার্চ মাসের মধ্যে অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান সম্পন্ন করা হয়।
  • জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির অনুমোদনের পর উপযুক্ত আবেদনকারী ব্যক্তি/প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়।
  • প্রতিবছরে ১ বছর মেয়াদে ফেরীঘাট/খেয়াঘাট ও ৩ বছর মেয়াদে পুকুর উন্মুক্ত দরপত্র আহবানের মাধ্যমে ইজারা প্রদান করা হয়।
  • সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও উহার রক্ষণাবেক্ষণ করা হয়।
  • উপজেলা পরিষদ, পৌরসভা বা সরকার র্কতৃক সংরক্ষিত নহে এ ধরনের জনপথ, কালভার্ট ও ব্রীজ এর নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন করা হয়।
  • রাস্তার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপণ ও উহার সংরক্ষণ। জনসাধারণের ব্যবহারার্থে খেলার মাঠের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করা হয়।
  • সরকারী, উপজেলা পরিষদ বা পৌরসভার রক্ষণাবেক্ষণে নহে এমন খেয়াঘাটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা হয়।
  • ডাকবাংলো এবং বিশ্রামাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করা হয়।
  • জেলা পরিষদের অনুরূপ কার্যাবলী সম্পাদনরত অন্যান্য প্রতিষ্ঠানের সংগে সহযোগিতা করা হয়।
  • উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান করা হয়।
  • সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নসহ আরোপিত অন্যান্য কাজ করা হয়।
  • ছাত্রাবাসের জন্য দালান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হয়।
  • শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ মঞ্জুরী প্রদান করা হয়।
  • শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সমিতিসমূহের উন্নয়ন ও সাহায্য প্রদান করা হয়।
  • এতিম ও দুঃস্থ ছাত্রদের জন্য বিনামূল্যে পাঠ্য পুস্তকের ব্যবস্থা করা হয়।
  • সাধারণ সাংস্কৃতিমূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।
  • জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধুলার উন্নয়ন করা হয়।
  • সরকারী প্রতিষ্ঠান এবং জনসাধারণের ব্যবহার্য স্থানে টেলিভিশন এর ব্যবস্থা করা হয়।
  • পাবলিক হল, কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়।
  • জাতীয় দিবস ও অন্যান্য জাতীয় অনুষ্ঠান উদ্যাপন করা হয়।

পোষ্টাল ঠিকানা

জেলা পরিষদ কার্যালয়

নাগড়া, নেত্রকোণা।

পোঃ কোড- ২৪০০

ফোন:০৯৫১-৬১৭২০
মোবাইল
:০১৭১৬-০০২৯১৪
ফ্যাক্স
:০৯৫১৬২৫২৪
ই-মেইল
:

এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।





উপরে

শাখা অফিসের তালিকা

কোন শাখা অফিস নেই।

উপরে